সর্বশেষ :
Home / লিড নিউজ / কালিয়াকৈরে আগুনে চার দোকান ভূস্মিভুত

কালিয়াকৈরে আগুনে চার দোকান ভূস্মিভুত

 

নিজস্ব প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেওয়াইর বাজার এলাকায় শুক্রবার ভোরে অগ্নিকান্ডে তিন দোকান পুরে
ছাই হয়ে গেছে ।এসময় কাপড়ের দোকান সহ তিনটি দোকানে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে
বলে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানীদের দাবি ।পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি
ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় শুক্রবার ভোরে চারটার দিকে হাবিবুর রহমানের মুদির দোকানে
বৈদ্যুতিক চার্জে থাকা সুইচে লুছ থাকায় প্রথমে সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে ।এদিকে
আগুনের লেলিহান শিখা পাশের আরো তিন দোকানে ছড়িয়ে পড়লে প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টায়
ব্যার্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেয় ।এদিকে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের দুই
ইউনিটের এক ঘন্টার চেষ্টায় ভোর সাড়ে পাচটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে ।তবে তাতক্ষনিক ক্ষয়ক্ষতির
পরিমান জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মকর্তারা ।তবে ক্ষতিগ্রস্ত দোকানীরা জানিয়েছেন
ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫ লাখ টাকা ।আর ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনর্চাজ রাইফুজ জামান বলেন দুই ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন
নিয়ন্ত্রনে আসে ।বৈদুত্যিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!