সর্বশেষ :
;
Home / সারাদেশ / সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব

সাংবাদিকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রেসক্লাব

 

 

বিশেষ প্রতিনিধি:

 

 

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের বিরুদ্ধে দৈনিক আমার নিউজ পরিকল্পিত ভাবে বিভিন্ন ছবি কাটিং করে আওয়ামীলীগের দোসর বানিয়ে সংবাদ প্রকাশ করছে। সংবাদটিকে মিথ্যা, ভিত্তিহীনও উদ্দেশ্যে প্রণোদিত বলে দাবি করেছেন দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক মো. সালমান খান। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, দৈনিক আমার নিউজ বরাবরই আওয়ামী দোসর হিসাবে পরিচিত কিন্তু বর্তমানে দৈনিক আমার নিউজ বিএনপির সাজার চেষ্টা করেছে। আমরা দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এধরণের নিউজের বিরুদ্ধে মানিকগঞ্জ প্রেসক্লাব বরাবরে লিখিত অভিযোগ দাখিল করবো। দৌলতপুর উপজেলা প্রেসক্লাব একটি স্বাধীন প্রতিষ্ঠান। আমারো বরাবরই নিষ্ঠার সাথে দলমতের ঊর্ধে উঠে সংবাদ প্রকাশের চেষ্টা করেছি। আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যাও ভিত্তিহীন। আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;