
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক সারাবো এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাতে আটটার দিকে ট্রেন লাইনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন উপজেলার বলিয়াদি এলাকার আলহাজ্ব সালাউদ্দিন সিদ্দিকীর ছেলে মাহমুদুল হাসান সিদ্দিকী চঞ্চল (৩৮) ও কোনাবাড়ি এলাকার হাবিবুর রহমানের ছেলে হামিদুর রহমান রিপন (৩৯) । খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে জয়দেবপুর রেলওয়ে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চঞ্চল চৌধুরীর ও রিপন হোসেন দুই বন্ধু কোনাবাড়ি থেকে বরাবহ গ্রামে আসার উদ্দেশ্যে রওনা দেয়।
শনিবার বরাব গ্রামে একটি বিএনপি’র উঠান বৈঠক রয়েছেন। তারা দুই বন্ধু উঠান বৈঠক সফল করার জন্য বরাবর এলাকায় আসার জন্য রওনা দেয়। পথিমধ্যে উত্তরবঙ্গের রেললাইনের উপজেলার বরাব খোলাপাড়া স্থাননামক রেললাইন পারাপার হচ্ছে এমন সময় দ্রুতগামী একটি ট্রেন দুই বন্ধু ওপর দিয়ে চলে যায়।এতে তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে রেল লাইনের ওপর পড়ে থাকে। পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তিদের খন্ড বিখন্ড মরদেহ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। ওই ঘটনায় মৃত ব্যক্তির পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ নাদির উজ জামান বলেন নিহতদের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয় তাদের কাছে ।
projonmo21.com Popular bangla online newsportal