
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের তত্ত¡াবধানে তুমলিয়া ইউনিয়নের গরীব, অসহায় শীতার্ত ৫ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ কম্বল বিতরণ করা হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির মাষ্টার।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো. আব্দুল বাছেদ বাচ্চু, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মো. সাদেকুর রহমান কমল, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন, সহ-সভাপতি মো. ইব্রাহিম প্রধান প্রমূখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, জাসাস এর আহবায়ক মো. নুরুল ইসলাম, যুবদলের আহবায়ক মো. মোয়াজ্জেম হোসেন আকন্দ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হান্নান মিয়া, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হামিদুর রহমান সহ তুমলিয়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal