সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কালীগঞ্জে প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ক্রীড়ানুরাগী প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ‘মাদক কে না বলুন, খেলাধুলা কে হ্যা বলুন’ এই ¯েøাগানকে সামনে রেখে গতকাল মঙ্গলবার দুপুরে  কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩২ টি দল নিয়ে এ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।

খেলার শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহীম প্রধানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো.সোলাইমান আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.ফরিদ আহাম্মেদ মৃধা, কালীগঞ্জ পৌর সাবেক মেয়র মো.লুৎফুর রহমান। উদ্বোধক হিসেবে ছিলেন কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার।

কালীগঞ্জ পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.কাউসার আহমেদ কাজল , কালীগঞ্জ পৌর যুবদলের নির্বাহী সদস্য মো.জাইদুল ইসলাম মানু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য মো.মহিউদ্দিন খান রিমেল এই তিন ছাত্রনেতা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেন। কালীগঞ্জ শিশু কিশোর একাদশ বনাম বালীগাঁও জয়দেব বাড়ি একাদশের মধ্যকার  ম্যাচ দিয়ে উদ্বোধনী খেলা শুরু হয়। খেলায় টসে জিতে বালীগাঁও জয়দেব বাড়ি প্রথম ব্যাটিং করে ৯১ রান সংগ্রহ করে। ব্যাটিং নেমে কালীগঞ্জ শিশু কিশোর ৬ ইউকেট হারিয়ে ৪ ইউকেটে জয়ের লক্ষ্যমাত্রা অর্জন করেন। কালীগঞ্জ শিশু কিশোর একাদশের অধিনায়ক মিদুল  সর্বোচ্চ ৩২ রান সংগ্রহ করে খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজাহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত। কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের আহবায়ক হাসিবুল ইসলাম শান্ত, সদস্য সচিব হিমেল খান প্রমুখ।

টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো.শফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক মো.শওকত আকবর, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, পৌর যুবদলের সদস্য মো.নাঈম, বিশিষ্ট ব্যবসায়ী মো.নাদিম।

খেলায় আম্পায়ার ছিলেন শাহ নেওয়াজ ও পনির খন্দকার এবং থার্ড আম্পায়ার ছিলেন মো.আকরাম হোসেন।

ছবির ক্যাপশন ঃ গাজীপুরের কালীগঞ্জে প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!