সর্বশেষ :
Home / সারাদেশ / জলঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির  নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও প্রাননাশের হুমকির  প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জলঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির  নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও প্রাননাশের হুমকির  প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 

বড়

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান

নীলফামারী জেলা প্রতিনিধি

 

 

নীলফামারীর জলঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির  নেতাদের বিরুদ্ধে উপজেলা  বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম কর্তৃক  দায়ের করা মামলা প্রত্যাহার ও প্রাননাশের হুমকি দেওয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

 

রবিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্দ্যোগে  উপজেলা  বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার হতে বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় জিরো পয়েন্ট মোড়ে আয়োজিত সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন,নীলফামারী জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আব্দুল হাকিম শাওন,তানজিম হোসেন সাবাব, যুগ্ম আহবায়ক আহসান হাবিব রক্সি,ছাত্রনেতা আব্দুল্লাহ আল

 

নাহিদ, পারভেজ হোসেন সাব্বির, হাবিবুর, নাগরিক কমিটির নেতা

 

মোহামাইমনুর রহমান ছানা,

 

সমাবেশে বক্তারা বলেন,  উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ময়নুল ইসলাম একটি ঘটনাকে কেন্দ্র করে ও তার বিভিন্ন অপকর্ম ঢাকতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেন এবং প্রাননাশের হুমকি প্রদান করেন।

 

বক্তারা আরো বলেন  আমরা বিএনপির বিপক্ষে নই, আমরা দূর্নীতি,চাঁদাবাজ,ও বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে। তাই আমরা কোন বৈষম্য চাই না।

 

জলঢাকায় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক চাঁদাবাজ, জমি দখলদার ময়নুল ইসলাম কে উপজেলায় তার সংগঠনের পদ থেকে প্রত্যাহার করে বিএনপির সুনাম ধরে রাখার আহবান জানান।অন্যথায় পরবর্তীতে বৃহৎ আন্দোলনের কর্মসূচি গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!