সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে পুস্প প্রদশনী ও পিঠা উৎসব

কালিয়াকৈরে পুস্প প্রদশনী ও পিঠা উৎসব

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় প্রফেসর শাহজাহান আলী
স্কুল এন্ড কলেজের পুস্প প্রদশনী ও পিঠা উৎসব শুক্রবার বিকেলে কলেজ প্রাঙ্গনে
অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর শাহজাহান আলী স্কুল এন্ড
কলেজের চেয়ারম্যান শাহজাহান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বিএনপি কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ কাজী ছাইয়েদুল
আলম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির
সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল,জেলা যুবদলের সাবেক সদস্য সচিব
রফিকুল ইসলাম,অধ্যক্ষ শিরিন আক্তার,উপাধ্যক্ষ শহিদুর রহমান। ষ্টলে বিভিন্ন জাতের ফুল
ও বিভিন ধরনে পিঠায় ভরপুর ছিল। অপরদিকে উপজেলার ভান্নারা রেসিডেন্সিয়াল
স্কুল হরেক রকম পিঠা দিয়ে পিঠা উৎসব অনুষ্টিত হয়।পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের
প্রধান শিক্ষক আব্দুল মান্নান,এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও ফুলকুড়িঁ কলেজিয়েট
স্কুলের প্রধান শিক্ষক এম তুষারী প্রমুখ ।

অপরদিকে প্রফেসর শাহজাহান আলী স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শাহজাহান আলী
বলেন,বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ও পুস্পের নব
হিল্লোলে নতুন বছরকে স্বাগত জানাতে দুদিন ব্যাপী পুস্প প্রদশনী ও পিঠা
উৎসবের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!