সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে বিএনপির কর্মীসমাবেশ অনুষ্ঠিত 

কালিয়াকৈরে বিএনপির কর্মীসমাবেশ অনুষ্ঠিত 

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর উপজেলার বিজয় স্বরণী উচ্চ বিদ্যালয় মাঠে সূত্রাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল। এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল আমিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,সূত্রাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!