সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট

কালিয়াকৈরে শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা ও লুটপাট

 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাকচাপাইর সিমারপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

 

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় শিক্ষক জাহাঙ্গীর মাস্টারের বাড়িতে ৫০-৬০ জন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি তিন লাখ টাকা নগদ অর্থ তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

 

 

ভুক্তভোগী শিক্ষক জাহাঙ্গীর মাস্টারের ছেলে জাহিদ হাসান পিয়াস থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্তদের মধ্যে রয়েছে কুঞ্জ ব্যাপারীর ছেলে আবু সাঈদ ও মুস্তফা, আবু সাঈদের ছেলে ইথেন ওরফে আতিক (৩৫), হাসমতের ছেলে ফয়সালসহ আরও ২২ জন। এছাড়া, ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তথ্য যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!