
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করেন।
সাওরাইদ সাওতুল হেরা মাদ্রাসা, দক্ষিণ সোম বেগম কামরুন্নাহার হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সাহেব আলী মাদ্রাসা, তালিমুল ইসলাম এতিমখানা, আল কাউসার দারুল কোরআন মাদ্রাসা, টেক মানিকপুর মাদ্রাসা, মারকাজুল হুদা মাদ্রাসা, বেলনা হাফিজিয়া মাদ্রাসা, ভাটিরা হাফিজিয়া মাদ্রাসা, সুরাইয়া আক্তার হাফিজিয়া মাদ্রাসা, চুপাইর মমতাজ সাহেরা মাদ্রাসা, দক্ষিণ রাজনগর মাদ্রাসা, মদিনাতুল মনোয়ারা মাদ্রাসা, বালীগাঁও ঈদগাঁ বাড়ি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৬৫০ কম্বল বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং অসহায় দুস্থদের মাঝে ৩৫০ কম্বল বিতরণ করেন উপজেলা প্রশাসন।
projonmo21.com Popular bangla online newsportal