সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় অটোরিকসা চালক নিহত

কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় অটোরিকসা চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর গজারিয়া এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মা
সিএনজি পাম্পের সামনে মঙ্গলবার দুপুরে দুইটার দিকে  ট্রাক ও অটোরিকসা সংর্ঘষে
আরিফুল ইসলাম(৩৬) নামের অটোরিকসা চালক নিহত হয়েছেন ।
নিহত অটোরিকসা চালক হলেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার সোলাতাইল গ্রামের ফরিদ সরকারের
ছেলে ।সে বোডঘর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন ।পরে
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ ।তবে ঘাতক ট্রাক টিকে আটক করা সম্ভব হয়নি ।
স্থানীয়রা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায় নিহত আরিফুল অটোরিকসা নিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের
বাইপাস সাহেব বাজার থেকে বোডঘরের দিকে যাচ্ছিলেন এসময় উল্টোপথে আসা একটি
ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে ।এসময় ঘটনাস্থলেই ওই রিকসার চালকের মৃত্যু হয় ।তবে মানুষের
উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি দ্রুত পালিয়ে যায় ।পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ
উদ্ধার করে থানায় নিয়ে যায় নাওজোর হাইওয়ে পুলিশ ।
নাওজোড় হাইওয়ে থানার ওসি রইজউদ্দিন জানান ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে থানায়
রাখা হয়েছে ।নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে তারা আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!