
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় ককটেল ফাটিয়ে
বিকাশ ব্যবসায়ী ফারুক হোসেনের কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাই করে নিয়ে
গেছে ছিনতাইকারীরা। সোমবার রাতে সফিপুর বাজারের ছিনতাইকারীরা একটি
প্রাইভেটকার নিয়ে এসে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এসময় ওই বিকাশ
ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে পাশের মুদি দোকানদার শিমুল হোসেন আহত
হয়েছেন ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়,সফিপুর বাজারের যমুনা রোডে
বিকাশ ব্যবসায়ী ফারুক হোসেন সোমবার রাত সাড়ে দশটার দিকে দোকান বন্ধ
করে বাসায় যাওয়ার জন্য বের হয়। এসময় একদল ছিনতাইকারী পরপর কয়েকটি ককটেল
ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করে। এরপর ছিনতাইকারীরা বিকাশ ব্যবসায়ী ফারুক
হোসেনের কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে নিয়ে যায়। এসময় পাশের মুদি
দোকানী শিমুল হোসেন এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাকে উদ্দেশ্য করে
ককটের ছুড়ে এতে সে গুরুতর আহত হয়। পরে ছিনতাইকারীরা বিকাশ ব্যবসায়ীর
৬ লাখ নিয়ে প্রাইভেটকার যোগে দ্রুত পালিয়ে যায়।
ব্যবসায়ী ফারুক হোসাইন বলেন, দোকান বন্ধ করে টাকার ব্যাগটা হাতে নিয়ে
বের হতেই প্রাইভেট কার থেকে একদল ছিনতাইকারী নেমে এসে দোকান লক্ষ্যক্ষকরে
ককটেল ছুঁড়ে। এরপর আমার ব্যাগে থাকা ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, দুর্বৃত্তরা
বিকাশের দোকানদারের কাছ থেকে কিছু টাকা ছিনতাই করে পালিয়ে যায়।
ছিনতাইয়ের ঘটনায় জড়িতদেরে খুজে বের করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
projonmo21.com Popular bangla online newsportal