সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে গরুর হাট দখল মুক্ত না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ

কালিয়াকৈরে গরুর হাট দখল মুক্ত না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জামালপুর বাজারের গরুর
হাট হাইকোটের আদেশ অমান্য করে জোড়পূর্বক দখল করে নিয়ে ইজারা আদায়
করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে।
জামালপুর গরুর হাট ইজাদারের পক্ষে বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতার কাছে
লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি জানানো হলেও কোন সুরহা না হওয়ায় গত
ডিসেম্বর মাসে হাইকোটে একটি রীট করেন ইজারাদার হাজী আব্দুর রহমান।
হাজী আব্দুর রহমানের হাইকোটে রীট আবেদনে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব,
জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালিয়াকৈর থানার
ওসি ও কাজী মোশারফ হোসেন রবিনসহ আটজনকে বিবাদী করেন। দীর্ঘ দিনেও
ওই গরুর হাট দখল মুক্ত না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা যায়, গত ১৮ ডিসেম্বর রীট আবেদনে বিচার বিভাগীয় বেঞ্চ আদেশে বাদীর
আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে দখল মুক্ত করে ইজাদারদের বুঝিয়ে
দেওয়ার আদেশ দেন। কিš‘ অভিযোগকারী হাইকোটের আদেশ সংশিষ্ট জেলা
প্রশাসনসহ সকল বিবাদিদের কাছে অনুলিপি দেওয়া হলেও দখলকারীরা গরুর হাট
ছেড়ে না দিয়ে প্রতি হাটেই ইজারা সংগ্রহ করে নিয়ে যাওয়া হচ্ছে বলেও বাদী
অভিযোগ করেন। অভিযোগকারী হাজী আব্দুর রহমানের এ গরুর হাটের ইজাদারের
ইজারার মেয়াদ আগামী এপ্রিল মাস পর্যন্ত রয়েছে বলেও অভিযোগে উল্লেখ্য করেন।
অভিযোগকারী হাজী আব্দুর রহমান বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই
একটি রাজনৈতিক দলের নেতার নির্দেশে দলীয় নেতাকর্মীরা জামালপুর গরুর হাট
দখলে নেয়। এ নিয়ে গ্রাম্যভাবে মীমাংসা করতে ব্যর্থ হয়ে হাইকোটে একটি
রিট আবেদন করি। সেই আবেদনে আদালত সংশিষ্ট প্রশাসনকে দখল মুক্ত করে দেওয়ার
নিদের্শ দেওয়া হলেও এখন পর্যন্ত কোন উদ্যোগ না নেওয়াতে আমরা হতাশায়
ভুগছি।
মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মোশারফ হোসেন রবিন বলেন, এ
বিষয়টি আমি অবগত নই। তবে জামালপুর গরুর হাট ইজারা নেওয়া ব্যক্তিরাই
ইজারা সংগ্রহ করছে বলে জানি। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের
সম্মান নষ্ট করার জন্য নানা তৎপরতা করছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহাম্মেদ বলেন, জামালপুর
গরুর হাট নিয়ে হাইকোট থেকে একটি আদেশ পাওয়া গেছে। হাইকোটের
আদেশ মোতাবেক যারা হাট ইজারা নিয়েছেন তাদেরকে বুঝিয়ে দিতে বলা
হয়েছে। আমরা হাইকোটের আদেশ বাস্তবায়নের কার্যক্রমের চেষ্টা করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!