সর্বশেষ :
;
Home / সারাদেশ / মেহেরপুরে হেরোইনসহ আটক -১

মেহেরপুরে হেরোইনসহ আটক -১

 

 

মেহেরপুর প্রতিনিধিঃ

মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের আনকমন কপি হাউজের সামনে থেকে মঙ্গলবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদবিল গ্রামের রাজু আহমেদ (২৮) কে আটক করেছে পুলিশ এ সময় তার কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করে । মেহেরপুর সদর থানার উপ- পরিদর্শক এস আই সুমন আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। রাজু আহমেদ চাঁদবিল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বলে জানা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। রাজু কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;