সর্বশেষ :
Home / সারাদেশ / সখীপুরে কচুয়া বাজার বণিক সেক্রেটারির ওপর হামলা, ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর

সখীপুরে কচুয়া বাজার বণিক সেক্রেটারির ওপর হামলা, ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর

 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

 

 

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের (রেজিনং-৬১৬) সাধারণ সম্পাদক দুলাল হোসেন (৪৩) ও তার ব্যবসাপ্রতিষ্ঠান তিথি এন্টারপ্রাইজের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলার পর সন্ত্রাসীরা বণিক সমিতির সাধারণ সম্পাদককে অবরুদ্ধ করে রাখে। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার কচুয়া বাজারে দুলাল হোসেনের তিথি এন্টারপ্রাইজের দোকানে এ ঘটনা ঘটে। এতে ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর করে ক্ষয়ক্ষতি ছাড়াও বণিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেনের ওপর চড়াও হয় ওই সন্ত্রাসী গ্রুপ। সন্ত্রাসীরা দুলাল হোসেনকে লাঠি দিয়ে আঘাত করে ডান পায়ে জখম করে। পরে দুলাল হোসেন তার পরিবারের লোকজনকে জানালে তারা এসে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় লোকজনের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী গ্রুপের সদস্যরা দুলাল হোসেনকে পরবর্তীতে দেখা নেওয়া হবে বলে প্রাণনাশের হুমকি দিয়ে সটকে পড়েন। হামলা প্রসঙ্গে দুলাল হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় আমি সন্ধ্যায় ব্যবসাপ্রতিষ্ঠানে বসে হিসাব-নিকাশ করছিলাম। হঠাৎ করেই কচুয়া এলাকার জামাল হোসেনের ছেলে আরিফ হোসেনের (৩০) নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার দোকানে এসে অভদ্র আচরণ শুরু করে। তারা আমার ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর করে ও আমাকে লাঠি দিয়ে আঘাত করে ডান পায়ে জখম করেছে, এসময় আমার সঙ্গে থাকা স্যামসাং মোবাইলও ভাংচুর করে। কেনো আপনার ওপর হামলা করা হলো এ প্রশ্নের জবাবে দুলাল হোসেন বলেন, মূলত আমি একজন ব্যবসায়ী, স্থানীয় বাজার ছাড়াও ঢাকায় আমার বড় ব্যবসা রয়েছে। সন্ত্রাসী গ্রুপের প্রধান আরিফ হোসেন বিভিন্ন সময় আমার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। বুধবার এসেও একই দাবি করেন। এর আগেও আরিফ হোসেনের নামে বিভিন্ন অপকর্মের ঘটনায় মামলা হয়েছে। এ বিষয়ে কোনো আইনি ব্যবস্থা নিবেন কীনা জানতে চাইলে তিনি বলেন, আরিফ হোসেনের গ্রুপ বড়ধরনের ,তাদের ভয়ে মামলা করতে সাহস পাচ্ছি না। হামলা-ভাংচুরের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি মামুন শিকদারসহ গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার উদ্যোগ নিলেও আরিফ হোসেন এতে সাড়া দেয়নি। যেকোনো সময় আরিফ হোসেন ও তার সন্ত্রাসী বাহিনী আমার ওপর হামলা করতে পারে বলে আশঙ্কা করছেন বণিক সমিতির সাধারণ সম্পাদক দুলাল হোসেন। এ অবস্থায় খুবই ভয় ও আতঙ্কেও রয়েছেন বলে যোগ করেন ব্যবসায়ী দুলাল হোসেন।

এ বিষয়ে সখিপুর থানার ওসি জাকির হোসেন বলেন এ ঘটনায় এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!