
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারী জেলা প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার দুটি মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
সোমবার সকালে কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি ইউনিয়নের বসুনিয়া পাড়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে
৬ষ্ট শ্রেনীর এক শিক্ষার্থীর হাতে বই তুলে দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সুপার
মাওলানা মোজাফফর হোসেন।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক দুলাল রায়, আবদুল বাড়ী সহ সকল শিক্ষকগন প্রমুখ।
প্রতিষ্ঠানের সুপার মাওলানা মোজাফফর হোসেন বলেন এ বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহে প্রতিষ্ঠানের প্রায় ৪ শত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
আর শিক্ষার্থীরা নতুন বই পেয়ে খুবেই আন্দদিত।
অপরদিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের আফজালুল উলুম ফাজিল মাদরাসায় বই বিতরন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদরাসার ম্যানিজিং কমিটির সদস্য ও সাবেক শিক্ষক আজিজুল ইসলাম,
উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যাপক সামছল হক, প্রভাষক মোখলেছুর রহমান, সহকারী শিক্ষক রওশন আলী ও আব্দুর রহিম সরকার প্রমুখ। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।
projonmo21.com Popular bangla online newsportal