
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ও মৌচাক এলাকায় রবিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে দুই
ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ ।৫ আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা
মামলায় তাদের গ্রেফতার করা হয় ।পরে সকাল ১১ টার দিকে গ্রেফতারকৃতদের গাজীপুর জেল হাজতে প্রেরন
করা হয় ।
গ্রেফতারকৃতরা উপজেলার আটাবহ গোসাত্রা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে সাকিল হোসেন(২৭) সে
আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ,অপরজন হলেন একই উপজেলার উত্তর মৌচাক এলাকার নজরুল
ইসলামের ছেলে মো: মিদুল (১৯)তিনি মৌচাক ইউনিয়ন ছাত্রলীগের সংক্রিয় সদস্য ছিলেন ।ভোরে তাদের
উত্তর মৌচাক এলাকা থেকে গ্রেফতার করা হয় ।
পুলিশ সূত্র জানায় গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারীদের উপর হামলার ঘটনায় করা মামলায়
গ্রেফতারকৃত দুইজন ছাত্রলীগ নেতা এজাহার ভুক্ত আসামী ছিলেন ।পরে রোববার ভোরে পুলিশ গোপন
সংবাদের ভিত্তিতে উত্তর মৌচাক গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সকাল ১১ টার দিকে
গাজীপুর জেল হাজতে প্রেরন করে ।
কালিয়াকৈর থানার পরির্দশক(অপারেশন) মোঃ যুবায়ের জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর
হামলার ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয় ।
projonmo21.com Popular bangla online newsportal