
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের উফশী জাতের ( ব্রিধান-৯২) সমলয় চাষাবাদ এর ৫০ একর বøক প্রদর্শনীর রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জামালপুর ইউনিয়নের চুপাইর সমলয় প্রদর্শনী মাঠ সংলগ্ন রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তা রাখেন উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো.রফিকুল ইসলাম খান, এনডিসি অভ্র জ্যোতি বড়াল, অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার পাল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নুরে তাসমিন ঊর্মি প্রমুখ।
গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা সমলয় পদ্ধতিতে কৃষি কাজ করছে এটা সুখবর । কম সময়ে এবং কম খরচে কৃষকরা যাতে ফলন তাদের ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। খাদ্যের চাহিদা পূরণে খাদ্য উৎপাদনের দিকে মনোযোগী হতে হবে। পরিবেশ সুন্দর রাখতে যন্ত্রের মাধ্যমে চারা রোপন করতে হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষকরা লাভবান হবে। সরকার কৃষকের কথা চিন্তা করে বিভিন্ন প্রণোদনা দিচ্ছেন। সময়, অর্থ ও শ্রমিক সাশ্রয়ের জন্য সরকার বিভিন্ন পদ্ধতিতে চাষাবাদের জন্য মেশিনারী তৈরি করছেন। রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমর ধানের চারা রোপন করলে সময় ও অর্থ কম লাগবে । শ্রমিকের অভাব দূরীভূত হবে।
projonmo21.com Popular bangla online newsportal