সর্বশেষ :
Home / সারাদেশ / আনসার ভিডিপি সদস্যরা আগামী সংসদ নির্বাচনে ভিন্নরুপে দায়িত্ব পালনে প্রস্তুত করা হচ্ছে —ভিডিপি মহাপরিচালক

আনসার ভিডিপি সদস্যরা আগামী সংসদ নির্বাচনে ভিন্নরুপে দায়িত্ব পালনে প্রস্তুত করা হচ্ছে —ভিডিপি মহাপরিচালক

কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধি

 

আনসার ভিডিপি মহা পরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মুনসুর বলেছেন,৬০ লক্ষ ভিডিপি সদস্য রয়েছেন। তাদের ডাটাবেজের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী সংসদ নির্বাচনে এসব আনসারদের কাজে লাগানোর জন্য ইতি মধ্যেই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে।

তিনি আরো বলেন,গত ১৫ বছরের আনসার ভিডিপি সদস্যেদের ভিন্ন রকম কাজে লাগিয়েছিলেন।এখন থেকে নতুনভাবে সদস্যদের কাজে লাগানো হবে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ভিডিপি সদস্যরা আর্থ সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। দরিদ্র জনগোষ্ঠীকে উন্নত জীবন যাপনে সহায়তা করবে ভিডিভি সদস্যরা।

 

রোববার সকালে গাজীপুর জেলার সফিপুর আনসার ভিডিবি একাডেমিতে ভিডিপির প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৫তম মহাসমাবেশের প্রস্তুতির উদ্বোধন উপলক্ষে আনসার ভিডিপি মহা পরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মুনসুর অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এ সময় তিনি আরো বলেন,

তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও তাদের কল্যাণে ভিডিপি সদস্যদের ভূমিকা নিয়ে অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, দেশ পুনর্গঠনে ভিডিপি সদস্যদের প্রকৃত স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, ছাত্র-জনতার বৈষম্য আন্দোলনে আমরা বাংলাদেশকে নতুন রুটি পেয়েছি। তাই প্রতিটি নাগরিককে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে।

এ কারণেই ভিটিভি সদস্যরা

দেশের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াবে। যেসব স্থানে ভিডিপি ক্লাব রয়েছে সেগুলোকেও নতুন আঙ্গিকে সাজানো হবে।

আমাদের ভিডিপি সদস্যরা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করে যাচ্ছে।

আমরা ভিডিপি সদস্যদের কে বর্ডারগার্ড সদস্যদের সাথে কাজ করানোর জন্য

 

উদ্বোধনী অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি: একাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালকবৃন্দ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!