
হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী জেলা প্রতিনিধি
আদর্শ মানুষ হতে চাই, আদর্শ শিক্ষা, সেই শিক্ষাদানের লক্ষ্যেই আমাদের পথ চলা। এই শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায আল আকসা মডেল মাদরাসায় নবীন বরন অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে মাদরাসার ক্যাম্পাস মাঠে আয়োজিত নবীন বরন সমাবেশ মাদরাসার অধ্যক্ষ মাওলানা ওয়াহেদুজ্জামান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা এডুকেশন সোসাইটি’র চেয়ারম্যান ড, খায়রুল আলম,প্রধান আলোচক ছিলেন রাবেয়া চৌধুরী মহিলা কলেজের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ সালাফী,
সভায় বক্তব্য রাখেন মাদরাসার পরিচালক অধ্যাপক মমিনুর রহমান, অধ্যাপক মাওলানা কাজী হাবিবুর রহমান সহ শিক্ষক বৃন্দ। পরে ক্ষুদে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
projonmo21.com Popular bangla online newsportal