
দেলোয়ার সিকদার প্রতিনিধি,কালিয়াকৈর(গাজীপুর)
গাজীপুরে কালিয়াকৈরে গোসাত্রা এলাকায় ডাঃ জলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আটাবহ ইউনিয়ন বিএনপির আয়োজনে বিএনপি ঘোষিত ৩১ দফা সংস্কার নিয়ে আলোচনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।৩জানুয়ারি শুক্রবার বিকেলে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। আটাবহ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল বাসেত মাস্টারের সভাপতিত্বে এবং আটাবহ ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান আলহাজ্ব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কালিয়াকৈর উপজেলা বিএন পির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন। ভিপি হেলাল উদ্দিন তার বক্তৃতায় বলেন,সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টে তৎপর রয়েছে,তাই জুলাই আগস্ট এর অর্জন রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।এ সময় আরও উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আনম খলিলুর রহমান ইব্রাহীম,কালিয়াকৈর উপজেলা বিএন পির সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ শহীদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আবেদুর রহমান খোকন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক সামসুজ্জামান শিপলু বকশী, উপজেলা ওলামা দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রফিকুল ইসলাম,সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
projonmo21.com Popular bangla online newsportal