
নিজস্ব প্রতিবেদক
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় মঙ্গলবার সকালে চন্দ্রা
টু নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হার্টি এসোসিয়েটের টু এক্সেল কারখানার
শ্রমিকরা ।এর আগে গত সোমবার রাতে নয়টা থেকে রাত ১২ টা পর্যন্ত একই দাবিতে মহাসড়ক অবরোধ
করে রাখে এসময় সড়কের দুই পাশেই র্দীঘ যানজটের সৃষ্টি হয় ।পরে গাজীপুর শিল্প পুলিশ ও থানা পুলিশের
সহযোগিতায় সড়ক থেকে অবরোধ সরিয়ে নিয়ে শ্রমিকরা রাতে বাড়ি পিরে গেলেও ফের মঙ্গলবার সকালে
১১ টার দিকে আবার মহাসড়ক অবরোধ করে ।পরে বিকালের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করবে এই আশ্বাসে
বেলা সাড়ে এগারোটার দিকে অবরোধ সরিয়ে যানচরাচল স্বাভাবিক করে পুলিশ ।এদিকে নির্দিষ্ট সময়ে
বকেয়া বেতন পরিশোধ না করায় ফের বিকাল ৩ টা থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছে ওই কারখানার
শ্রমিকরা ।চন্দ্রা টু নবীনগর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ রয়েছে ।
এলাকাবাসী,কারখানার শ্রমিক ও পুলিশ সূত্র জানায় হার্টি এসোসিয়েট এর কাছ থেকে কারখানা ও
মেশিনপত্র ভাড়া নিয়ে ৩০০ শতাধিক শ্রমিক নিয়ে পোষাক উৎপাদন করে আসছে টু এক্সেল নামক
প্রতিষ্ঠান । গত নভেম্বর মাসের বকেয়া বেতন ২৩ ডিসেম্বও পরিশোধ করার কথা ছিলো ওই দিন বিকাল
চারটার মধ্যে ।এদিকে শ্রমিকদের বেতন পরিশোধ না করেই কারখানা ছুটির আগেই কারখানা থেকে
পলিয়ে যায় কারখানা কতৃপক্ষ ।পরে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে বেতন না পেয়ে রাত নয়টার দিকে চন্দ্রা টু
নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ।পরে পুলিশের সহযোগিতায় রাত ১২ টার দিকে সড়কে
যানচলাচল স্বাভাবিক হয় ।ফের মঙ্গলবার সকাল ১১ টার দিকে শ্রমিকরা একই দাবিতে মহাসড়ক অবরোধ করলে
বেলা সাড়ে এগারোটার দিকে পুলিশ কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের বকেয়া বেতন
পরিশোশের আশ্বাস দিলে ।শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে কারখানার ভিতরে অবস্থান নেয়
।তবে নির্দিষ্ট সময়ে বকেয়া বেতন পরিশোধ না করায় আবার শ্রমিকরা বিকাল তিনটা থেকে মহাসড়ক
অবরোধ করে রেখেছে ।এতে সড়কেই দুই পাশে প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে র্দীঘ যানজটের সৃষ্টি
হয়েছে এতে ভোগান্তিতে পরেছে দুর পাল্লাসহ সাধারন পথচারীরা ।এ রির্পোট লেখা পর্যন্ত রাত চন্দ্রা
টু নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোপ্ত শ্রমিকরা ।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান গতকাল রাতে ও আজকে সকালে মহাসড়ক অবরোধ করে
বিক্ষোভ করেছে শ্রমিকরা ।বিকাল ৪ টার মধ্যে শ্রমিকদের বকেয়া পরিশোধ করবে এই আশ্বাসে শ্রমিকরা
অবরোধ তুলে নিয়ে কারখানার ভিতরে অবস্থান করেন।কিন্তু তারা আবার বিকাল থেকে মহাসড়ক অবরোধ করে
রেখেছে ।কতৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবির বিষয়টি সমাধান করার চেষ্টা চলছে ।
গাজীপুর শিল্প পুলিশ-২ ওসি আজাদ রহমান জানান চলতি মাস এবং নভেম্বর মাস সহ দুই মাসের বকেয়া
বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে ।এ নিয়ে গতকাল থেকে তিন দফায় মহাসড়ক অবরোধ করেছে
।কারখানা কতৃপক্ষের সাথে কথা বলে সমাধান করার চেষ্টা চলছে ।তিনি আরো জানান হার্ডি
এসোসিয়েট থেকে এ কারখানাটি ভাড়া নিয়ে চালাচ্ছিলো ।এখন তারা শ্রমিকদের বকেয়া বেতন
পরিশোধ করতে পারছেনা ।
projonmo21.com Popular bangla online newsportal