সর্বশেষ :
Home / সারাদেশ / দৌলতপুরে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন 

দৌলতপুরে বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন 

 

আব্দুল আল মামুন (মানিকগঞ্জ) প্রতিনিধি:

 

মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন হয়েছে।

 

রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় দৌলতপুর উপজেলা অফিসার্স ক্লাব মাঠ প্রাঙ্গনে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ৮ টিমের ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করা হয়েছে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত )মোঃ আহসানুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি ) জে ও এম তৌফিক আজম । এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডাঃ মেহরুবা পান্না,থানা অফিসার ইনচার্জ ওসি তদন্ত শেখ ফরিদ, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোঃ মাসুদুজ্জামান, পিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ফায়ার সার্ভিসের কমান্ডার রফিকুল ইসলাম,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান,বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক শান্ত মির্জা । প্রথম উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন উপজেলা “পল্লী বিদ্যুৎ অফিস” বনাম “দৌলতপুর থানা” “ফায়ার সার্ভিস অফিস” বনাম “উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স”। খেলা দৌলতপুর থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিজয় অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!