সর্বশেষ :
Home / সারাদেশ / জেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ 

জেলা পরিষদ নির্বাচনে প্রতিক বরাদ্দ 

 

 

জাহাঙ্গীর আলম সবুজঃ মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ করা হয়েছে। আজ সোমবার (২৬ সেপ্টম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী রিটানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আবু আনসার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেন। এ সময় তিনি মেহেরপুর জেলা পরিষদের ২ নং (গাংনী উপজেলা) ওয়ার্ডেরে সংরক্ষিত মহিলা সদস্য শাহানা ইসলাম শান্তনাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষনা করেন।

 

এ দিকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সর্মার্থিত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুস সালামকে কাপ পিরিচ প্রতিক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক জেলা পরিষদের প্রশাসক আলহজ্ব গোলাম রসুল কে আনারস প্রতিক প্রদান করেছেন।

 

এ ছাড়া মেহেরপুর জেলা পরিষদের সাধারন সদস্য পদে ১নং ( মুজিবনগর উপজেল) ওয়ার্ডে মো: আলমাস হোসেনকে তালা, মোঃ আজিমুল বাড়িকে টিউবয়েল, মো: আবু হাসানকে অটোরিকশা মো: সহেল রানা বৈদ্যুতিক পাখা প্রতিক প্রদান করে। ২ নং মেহেরপুর সদর উপজেলা) ওয়ার্ডে মো: আবদুল কুদ্দুসকে তালা, মো: ইমতিয়াজ হোসেন টিউবয়েল, মো: রফিকুল ইসলামকে বৈদ্যুতিক পাখা প্রতিক প্রদান করে। ৩ নং(গাংনী) ওয়ার্ডে মো: জাগাঙ্গীর আলমকে বৈদ্যুতিক পাখা, মো: মিজানুর রহমান টিউবয়েল, মো: মজিরুল ইসলাম অটোরিকশা, মো: হাফিজুর রহমান তালা প্রতিক প্রদান করেন।

 

সংরক্ষিত মহিলা সদস্য পদে ১ নং ( মেহেরপুর ও মুজিবনগর উপজেলা) ওয়ার্ডে মো: উম্মে সালমা সুলতানা ফুটবল, মোছাঃ নার্গিস আরা মাইক, মোছা শামিম আরা বিশ্বাসকে টেবিল ঘড়ি প্রতিক প্রদান করে। এ বার মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ২ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ৩ জন সাধারন সদস্য নির্বাচর করবে

২৯৪ জন ভোটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!