সর্বশেষ :
;
Home / সারাদেশ / শামা ওবায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য করায় সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে সালথার আটঘরে বিক্ষোভ মিছিল

শামা ওবায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য করায় সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে সালথার আটঘরে বিক্ষোভ মিছিল

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার নিজ নির্বাচনীয় এলাকার ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

 

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল করে আটঘর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নেতাকর্মীরা। মিছিলটি গোয়ালপাড়া বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

আটঘর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সভাপতি মুরাদ মাতুব্বরের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান মাহফুজের সঞ্চালনায়

সমাবেশে বক্তব্য রাখেন, সালথা উপজেলা যুবদল নেতা মো. শাফিকুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলী, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব খান, বিএনপি নেতা হাসমত খান, সাইফুল ইসলাম, আটঘর ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক লোকমান ফকির, আটঘর ইউনিয়ন ওলামাদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ ইসলাম, ছাত্র দল নেতা হাসিবুল প্রমুখ এ ছাড়া বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শামা ওবায়েদকে হেয় করতে তাকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন নানা ধরণের মিথ্যা গুজব ছাড়াচ্ছে। যা ফরিদপুর-২ আসনের জনগন মেনে নেবে না। আমরা ফরিদপুরের জনগণ সাংবাদিক ইলিয়াসকে আজ থেকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। বর্তমান সরকারের প্রতি আমরা আহবান জানাই সাংবাদিক ইলিয়াসের যেন বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করা হয়। আমরা সাংবাদিক ইলিয়াসকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;