
সাইফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সালথা উপজেলা বিএনপি।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের চত্বরের শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহিন মাতুব্বর, এ্যাড: জাহিদুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদুল আলী খসরু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, আটঘর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম, বিএনপি নেতা আব্দুর রব, যুবদল নেতা হাসান আশরাফ, ইনায়েত হোসেন, মিরান হুসাইন, মো. মাহফুজুর রহমান, আমিনুল ইসলাম বিশু, শাফিকুল ইসলাম, বালাম হোসেন, ইয়াসিন বিশ্বাস, দাউদ ইব্রাহীম, ফরিদ হোসাইন, শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মাতুব্বর, সেচ্ছাসেবক দলনেতা আকুব্বর মাতুব্বর, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহফুজুর রহমান শুভ,
ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ, সোহাগ প্রমুখ। এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal