সর্বশেষ :
Home / সারাদেশ / দৌলতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

দৌলতপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত 

 

মোঃ আব্দুল আল মামুন,মানিকগঞ্জ প্রতিনিধি:

 

মানিকগঞ্জের দৌলতপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা পরিষদ হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আজ শনিবার (১৪ ডিসেম্বর) দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে সকাল ৯.০০ ঘটিকায় শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশ প্রশাসন, উপজেলা প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স , সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়,পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ।

 

শ্রদ্ধাঞ্জলি শেষে উপজেলা পরিষদ হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা ভারপ্রাপ্ত আহসানুল আলম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ ওসি তৌফিক আজম,কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা রশিদ কর্মকার,উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা মোছাঃ মেহেরবা পান্না, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ লোকমান হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুন্টু, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর ফিরোজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!