সর্বশেষ :
Home / সারাদেশ / কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর বক্তারপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে অজ্ঞাতনামা ট্রেনে কাটা
পড়ে আব্দুর রহমান(২২) যুবক নিহত হয়েছেন ।নিহত ওই যুবক হিন্দু ধর্মালম্বী থেকে মুসলিম ধর্মে
রুপান্তরিত হয়ে ১ বছর আগে মুসলিম ধর্মের মেয়েকে বিয়ে করেন ।পরে ঘটনাš’ল থেকে লাশ উদ্ধার করে
ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ।

নিহত ওই যুবক হলেন টাঙ্গাইল সদর এলাকার কলেজ পাড়া মোরের বিরন্দ্র চন্দ্র সরকারের ছেলে ।তার পূর্বের
(হিন্দু)নাম বজন চন্দ্র সরকার ।নিহত যুবক উপজেলার পূৃব চান্দরা এলাকার রহিম সরকারের বাড়িতে স্ত্রীকে
নিয়ে ভাড়া থেকে স্থানীয় ফারিস্ট কারখানায় চাকরী করতেন ।

এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ সূত্র জানায় ১ বছর আগে প্রেমের সর্ম্পকে একই এলাকার ইমান আলীর মেয়ে
মুন্নি আরা(১৮) সাথে নিজ র্ধম ত্যাগ করে মুসলিম র্ধম গ্রহন করে বিয়ে হয় ।বিয়ের পর থেকেই
দুজনে ফারিষ্ট কারখানায় চাকরী করতেন । এদিকে বিয়ের পর থেকেই দুই পরিবারের কেও বিষয়টি স্বাভাবিক
ভাবে মেনে না নেয়ায় দুইজনের মধে প্রায় কলহ লেগেই থাকতো ।বুধবার দিবাগত রাতে সাড়ে নয়টার
দিকে অফিস থেকে এসে এটিএম বুথে বেতনের টাকা উত্তোলনের জন্য বের হয়ে গেলে আর রাতে বাসায়
ফিরে আসেনি ।এদিকে ভোরে কালামপুর এলাকার রেলক্রসিং থেকে ৩ গজ অদুরে রেলব্রীজে নিহত যুবকের
গলাকাটা কাটা লাশ দেখে স্থানীয়রা জয়দেবপুর রেলওয়ে পুলিশকে বিষয়টি জানালে বৃহস্পতিবার বেলা ১২
টার দিকে যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ
হাসপাতালের মর্গে পাঠায় ।প্রাথমকিভাবে ধারনা করা হচ্ছে রাতের যে কোন সময় ট্রেনে কাটা পরে
যুবকের মৃত্যু হতে পারে ।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের ইনর্চাজ সেতাফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!