
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হানিফ স্পিনিং মিলস এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে বৃহস্পতিবার ভোরে তাজভীর হোসেন সিহান(২৭) নামের এক যুবককে ছুড়িকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবক হলেন উপজেলার মৌচাক জামতলা পূর্ব পাড়া এলাকার তানভীর হোসেন নান্নুর ছেলে। নিহত যুবক উত্তরার বায়িং হাউজে চাকরি করতেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার ভোরে পাঁচটার দিকে নিহত ওই যুবক নিজ বাসা থেকে উত্তরায় দিকে যাচ্ছিলেন এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক হানিফ স্পিনিং মিলসের গেইটের সামনে আসলে ৫ / ৬ জন অজ্ঞতনামা ব্যক্তি ওই যুবকের গতিরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে হত্যা করে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। এসময় স্থানীয়রা বিষয়টি মৌচাক ফাঁড়ি পুলিশকে জানালেও লাশ উদ্ধারে এগিয়ে আসেনি তারা ।পরে বেলা নয়টার দিকে ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় কালিয়াকৈর থানার পুলিশ
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান খবর পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন
projonmo21.com Popular bangla online newsportal