হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সুরক্ষায় আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা ও গুনিজন সম্বর্ধনা অনুষ্ঠিত।
সোমবার দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে
বালিকা বিদ্যালয় মাঠে আইনি সহায়তা কেন্দ্র নীলফামারী জেলা কমিটি আয়োজিত আলোচনা সভা ও গুনিজন সম্বর্ধনা অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মোহামাইনুর রহমান সানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আইনি সহায়তা কেন্দ্র অতিরিক্ত নির্বাহী পরিচালক ও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব শাহাদাত হোসেন শাওন।
প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার,
বক্তব্য রাখেন, নীলফামারী প্রেস ক্লাবের যুগ্ন সম্পাদক সুভাষ বিশ্বাস,
প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন,উপজেলা
আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমী আক্তার,নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাবিবুর রহমান লিখন, এ্যাডভোকেট মোজাহিদ ইসলাম শাহ,এ্যাডভোকেট শাহেনেওয়াজ হোসেন শাহাদাৎ, আসক জেলা কমিটির সাধারন সম্পাদক আল আমিন, সহ সভাপতি আতাউল গনি আপেল প্রমুখ। এর আগে সকালে সংগঠনের ডালিয়া সড়কের কার্যালয় প্রাঙ্গন হতে একটি শোভাযাত্রা
শহরেরর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বালিকা বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
projonmo21.com Popular bangla online newsportal