দেলোয়ার হোসেন সিকদার
কালিয়াকৈর (গাজীপূর ) থেকে।
গত ২১/০৯/২০২২ তারিখ বুধবার দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় কালিয়াকৈরে আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের সামনে রাস্তার উপর হইতে ভিকটিম ময়নাল হোসেন (৭৫), পিতা-মৃত ইব্রাহিম, সাং-টান কালিয়াকৈর, থানা-কালিয়াকৈর, জেলা-গাজীপুরকে বিভিন্নভাবে ভুল বুঝাইয়া কৌশলে অপহরন করিয়া একই তারিখ অর্থাৎ ইং ২১/০৯/২০২২ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় কাশিমপুর থানাধীন বড় ভবানীপুর সাকিনস্থ জনৈক সাত্তারের বাড়িতে নিয়া হত্যা করিয়া লাশ গুম করার উদ্দেশ্যে উক্ত বাড়ির উত্তর পাশে জনৈক লতিফের ডোবার পশ্চিম পাড়ে জঙ্গলের মধ্যে ফেলিয়া রাখে,এমন রহস্যময় হত্যা মামলার ঘটনা পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম, বিপিএম মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জনাব সানোয়ার হোসেনের নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল জনাব আজমীর হোসেন, অফিসার ইনচার্জ, কালিয়াকৈর থানা, জনাব আকবর আলী খান এর নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা ও তথ্যপ্রযুক্তি ও আধুনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে মামলা রুজু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে তদন্তকারী কর্মকর্তা আনোয়ার হোসেন, পিপিএম, সহযোগী এসআই(নিঃ) মোঃ আমজাদ হোসেন, এসআই(নিঃ)/জামিনুর রহমান। ২ জন পলাতক আসামীকে গ্রেফতার করে ও গ্রেফতার কৃত আসামীদের স্বীকারোক্তিমতে উল্লেখিত স্হান হতে মৃত ময়নালের অর্ধ গলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
আসামী শহিদুল( ৪০) টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ভাতুরিয়া এলাকার আরজ আলীর ছেলে। অপর আসামী গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা এলাকার কফিল উদ্দিনের ছেলে হিরা(২৮)
অপহৃত ময়নালের স্ত্রী সুফিয়া বেগম জানান, “আসামী শহিদুল চার মাস পূর্বে তার পরিচয় গোপন করে আমার মেয়েকে বিয়ে করে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় টাকা পয়সা দাবী করে আসছিল, এর মধ্যে আমরা বিশ পঁচিশ হাজার টাকা দিয়েছি। শুধু তাইনা জামাই শহিদুল আমাদের কাছে তার নামে জমি লিখে দেবার জন্য বার বার চাপ দিতে থাকে। এ নিয়ে শহিদুলের সাথে মন মালিন্য চলছিল”। মৃত ময়নালের মেয়ে আসামী শহিদুলের স্ত্রী শিল্পী আক্তার বলেন, ” গতো ২১ সেপ্টেম্বর দুপুরে আসামী সহিদুল ফোনে আমার বাবা কে সরকারী ঘর দিবে বলে ফুশলিয়ে ডেকে নিয়ে বাবাকে অপহরণ করে”। শিল্পী আরও বলেন, গত ২৪ তারিখ শনিবার বিকেল পাঁচটার পর ০১৮৬২৯৭৪৪৪ এই নাম্বার থেকে ফোন করে আমার নিকট একলক্ষ টাকা দাবী করে” তিনি আরও জানান আসামী শহিদুল কে টাকা না দিলে আমার বাবাকে মেরে ফেলবে”। বলে হুমকি দেয়।
এ ব্যপারে কালিয়াকৈর থানার অফিসার ইন্চার্জ আকবর আলী খান জানান,
সার্বিক ঘটনা সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে চৌকস অফিসারদের সমন্বয়ের অতি অল্প সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করে তাদের দেয়া তথ্যমতে লাশ উদ্ধার করে মামলা দায়ের করে আসামী দের জেল হাজতে প্রেরণ করেছি।
এ হত্যা কান্ডে জরিত অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
projonmo21.com Popular bangla online newsportal