গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ঘরের গ্রিল কেটে বাড়ির মালিককে হাত পা বেঁধে ২৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩২ লাখ টাকা লুট করেছে ডাকাত দলের সদস্যরা।রাত দুইটার দিকে দেওয়ান মঞ্জুরুল ইসলাম সোহাগের বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন কালিয়াকৈর থানার পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় মঙ্গলবার দিবাগত রাতে দুইটার দিকে পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা দেওয়ান মঞ্জুরুল ইসলাম সোহাগের দুতলা বাড়ির পিছনে বাউন্ডারির তার কেটে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা।পরে বাড়ির মেইন গেইটে ভাঙচুরের চেষ্টা ব্যর্থ হয়ে বাড়ির পিছনে মই বেয়ে দুতলা কক্ষের বারান্দায় গ্লিল কেটে বাড়ির ভিতরে প্রবেশ করে সোহাগ দেওয়ানের হাত পা বেঁধে ফেলে। এসময় বাড়ির অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩২ লক্ষ্য টাকা ও ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।পরে জরুরি সেবা ৯৯৯ ফোন দিয়ে আইনি সহায়তা চাইলে । কালিয়াকৈর থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।তবে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বাড়ির মালিক সোহাগ দেওয়ান।তিনি আরো বলেন আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ৩২ লাখ টাকা পার্টিকে দিতে হবে বলে বাসায় এনে রেখেছিলাম।ডাকাত দলের সদস্যরা বাড়ির পিছনে গ্রিল কেটে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণলতা লুট করেছে ডাকাত দলের সদস্যরা।
কালিয়াকৈর থানার পরিদর্শক অপারেশন মোঃ যুবায়ের জানান ডাকাতির ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনা তদন্ত চলছে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনে আওতায় আনা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন
projonmo21.com Popular bangla online newsportal