সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে সাড়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কালীগঞ্জে সাড়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ফিলিপ পাহান (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর। গতকাল রোববার বিকেলে নাগরী ইউনিয়নের পিপুলিয়া এলাকায় যাত্রীবাহী এনা পরিবহন বাসে তল্লাশি চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি ফিলিপ পাহান হবিগঞ্জ জেলার মাধবপুর থানার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া এলাকার মৃত ব্রজেন্দ্র পাহানের ছেলে।

মাদকদ্রব্য অধিদপ্তর গাজীপুর পরিদর্শক মো.মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপপরিদর্শক মাইনুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মো.ইকবাল হোসেন সংঙ্গীয় ফোর্স নিয়ে পিপুলিয়া এলাকায় হোটেল রিলাক্রা এন্ড পার্টি সেন্টারের সামনে অবস্থান করেন। এই সময় পুলিশ ঢাকাগামী যাত্রীবাহী এনা পরিবহন বাস গতিরোধ করে বাসে তল্লাশি চালায়। বাসের পিছনের সেটে বসা যাত্রী ফিলিপ পাহানের দুই পায়ের মাঝে ডান হাতে ধরা একটি সিনথেটিক বস্তা তল্লাশি করে পলিথিন মোড়ানো ৮টি গাঁজার প্যাকেট পাওয়া যায়। প্রতি প্যাকেটের মধ্যে ৫শত গ্রাম গাঁজা রয়েছে। ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এদিকে রোববার সকালে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মুনশুরপুর টেকপাড়া এলাকায় কাউসার আলম বিন হাইয়ের বাড়িতে ভাড়াটিয়া মুক্তা বেগম(৩১) এর ঘর থেকে ৫শত গ্রাম গাঁজাসহ তাকে আটক করেন কালীগঞ্জ থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!