সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে বীর মুক্তিযুদ্ধার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

কালিয়াকৈরে বীর মুক্তিযুদ্ধার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈরে মরহুম বীর মুক্তি যোদ্ধা শহীদ খন্দকার মোশারফ হোসেনের ৩৭ তম শাহাদাৎ
বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।রবিবার সকালে উপজেলা ও পৌর যুবদলের
আয়োজনে উপজেলার মৌচাক সিনাবহ খন্দকার এলাকায় মরহুমের নিজ বাসভবনে এ দোয়া মাহফিল
অনুষ্ঠিত হয় ।
উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সদস্য সচিব
শাহিনুজ্জামান শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়
বিএনপির শ্রমবিষয়ক সহ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক
হুমায়ুন কবির খান, জেলা যুবদলের আহবায়ক মো.আতাউর রহমান মোল্লা, গাজীপুর জেলা বিএনপির সহ
সভাপতি হযরত আলী মিলন, পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মো.নূরুল ইসলাম শিকদার কালিয়াকৈর
পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন, কালিয়াকৈর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ জাকির
হামিদী, মৌচাক ইউনিয়ন যুবদল নেতা পারভেজ আহম্মেদ প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;