
কালীগঞ্জ( গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে নাগরী ইউনিয়নের বাসাবাসি এলাকার পূর্বাচল উপশহর থেকে এক অজ্ঞাত যুবকের (২৪) লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ পূর্বাচল উপশহরের ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর লেকের পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত ওই যুবকের লাশ উদ্ধার করেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক মাসুদ রানা শামীম জানান, নাগরী ইউনিয়নের পূর্বাচল উপশহরের লেকের পানিতে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লেক থেকে অর্ধগলিত অজ্ঞাত যুবকের লাশ করা হয়। তাকে উলঙ্গ অবস্থায় পাওয়া যায়। তার শরীরে শুধু কালো রংয়ের ফুট হাতা গেঞ্জি পরিহিত ছিল। পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
projonmo21.com Popular bangla online newsportal