আব্দুল আল মামুন,বিশেষ প্রতিনিধি:
মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা বাংলাদেশ যুব অধিকার পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম রুম এই কমিটি ঘোষণা করা হয়। মানিকগঞ্জ জেলা গন অধিকার পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. নাদিম হাসান। এসময় প্রধান অতিথি দৌলতপুর যুব অধিকার পরিষদের আংশিক কমিটি দুই বছরের ঘোষণা করেন। কমিটিতে মোহাম্মদ উজ্জল হোসেন মোল্লহকে সভাপতি ও মোহাম্মদ রাব্বি হোসেনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জেলা গন অধিকার পরিষদের সাবেক আহবায়ক এ্যাড: আমিনুল ইসলাম,সাবেক যুগ্ম আহবায়ক এ্যাড: মো. মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
projonmo21.com Popular bangla online newsportal