টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে পরিস্কার পরিছন্নতা অভিযান ও বর্জ্য মুক্ত রাস্তা ঘোষনা করা হয়েছে। রোববার সকাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে ওয়াল্ড ভিশনের সহযোগীতায় ৪৯ নং ওয়াডে এ কর্মসুচির আয়োজন করা হয়।
এ কর্মসুচিতে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চলের নির্বাহী ম্যাজিট্রেট কে এম জহুরুল আলম,ওয়াল্ড ভিশনের প্রগ্রাম অফিসার লরেন্স ফলিয়া, ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক আহম্মেদ, ওয়াল্ড ভিশনের নুরজাহান মনি ও হালিমা আক্তর সুমি প্রমুখ।
এসময় তারা ৪৯ নং ওয়ার্ডের ১ নং ব্লক থেকে ৮ নং ব্লকের রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন এবং পরবর্তীতে যাতে আর না বসে হুশিয়ার করে দেন।
নির্বাহী ম্যাজিট্রেট কেএম জহুরুল আলম বলেন, পরিস্কার পরিছন্নতা ইমানের অঙ্গ। যার যার অবস্থান থেকে ময়লা অবর্জনা পরিস্কার করে রাখবো। ঘর বাড়ি রাস্তা ঘাট পরিস্কার থাকলে মনও ভালো থাকে।
projonmo21.com Popular bangla online newsportal