সর্বশেষ :
Home / শিক্ষাঙ্গন / কালিয়াকৈরে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সনদ প্রদান

কালিয়াকৈরে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সনদ প্রদান

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে দি মেরিটোরিয়াস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এর কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার(২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার সফিপুর এলাকায় উক্ত ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এম তুষারীর সভাপতিত্বে ওয়ামী ট্রাস্টের সেমিনার কক্ষে অনুষ্ঠিত শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন সফিপুর খাজা বদরুদদোজা মর্ডান হাসপাতালের পরিচালক ডা: বখতিয়ার ,বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন অক্সফোর্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শামীম হোসেন ,কবির হোসেন,মোঃ আসাদুল্লাহ,এরশাদুল আলম,রাসেল হাওলাদার,সাজেদা ইসলাম দিবা প্রমুখ ।উপজেলার ১৪ টি স্কুলের শিক্ষার্থীরা এ বৃত্তি পরিক্ষায় অংশ নেয়ায় বিজয়ী ১০০ জন শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও সনদ প্রদান করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!