জলঢাকা, নীলফামারী প্রতিনিধি।
শেখ হাসিনার দেশ থেকে পালানোর খবরে উত্তেজিত জনতার হাতে পোড়ানোসহ ভাঙচুর হওয়া যানবাহন, সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এতে অংশ নেন।
বৃহস্পতিবার সকাল থেকে নীলফামারীর জলঢাকা উপজেলা ও পৌরসভার বিভিন্ন শসড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া তারা সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা ঠিক রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্বও পালন করেন। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সর্বস্তরের জনগণ। এসময় সড়কে পড়ে থাকা আবর্জনা দলবেঁধে পরিষ্কার করেন শিক্ষার্থীরা।তারা ময়লা পরিষ্কার করে বস্তা ভর্তি করে নির্দিষ্ট স্থানে অপসারণ করে তারা শহরের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনে। এসময় শিক্ষার্থীরা মুখে মাক্স পরে হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন।
projonmo21.com Popular bangla online newsportal