সর্বশেষ :
Home / সারাদেশ / নাম বললে ওরা আমাকে হত্যা করে ফেলবে,  ঘরবাড়ী জমি সব বিক্রি করে আমি চলে যাব

নাম বললে ওরা আমাকে হত্যা করে ফেলবে,  ঘরবাড়ী জমি সব বিক্রি করে আমি চলে যাব

নিজস্ব প্রতিবেদক:

নাম বললে ওরা আমাকে হত্যা করে ফেলবে। এখানে থাকলে ওরা আমাকে বাঁচিয়ে রাখবে না। আমি এখানে থাকবো না ঘরবাড়ি,জমি সব বিক্রি করে চলে যাব।

এভাবে হাসপাতালের বেডে শুয়ে কান্না করে বলছেন সন্ত্রাসীদের হামলায় আহত ট্রাক প্রতীকের সমর্থক শাহিন হাওলাদার।

গাজীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নির্বাচান করার অপরাধে সোমবার সন্ধায় কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় ১৫-২০ জন যুবক শাহিনকে বাড়ী থেকে ধরে নিয়ে জঙ্গলের ভেতর নিয়ে বেধরক নির্যাতন করে হত্যা চেষ্টা করে বলে অভিযোগ করে শাহীন হাওলাদার।

আহত শাহিন হাওলাদার(৩২) কালিয়াকৈর উপজেলার উলুশরা গ্রামের আওয়াল হাওলাদারের ছেলে। সে কালিয়াকৈর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

আহতের পরিবার ও এলাকাবাসী জানা জানায়, দ্বাদশ সংসদ নির্বাচনের গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের প্রাথী রেজাউল করিম রাসেলের নির্বাচন করে কালিয়াকৈর পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক উলুসারা গ্রামের শাহিন হাওলাদার। কিন্ত নির্বাচনে পরাজয় হয় ট্রাক প্রতীকের।

নির্বাচন শেষ হওয়ার পরের দিন সোমবার সকালে শাহিন হাওলাদারের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে অজ্ঞাত কয়েক জন যুবক। একই দিন সন্ধায় ১৫-২০ জন যুবক মাইক্রেবাস ও মটরসাইকেল যোগে ট্রাকের সমর্থক শাহিন হাওলাদারে বাড়ীতে

প্রবেশ করে শাহিনের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় তাহার স্ত্রী ও বোন এগিয়ে আসলে তাদেরকেও মারধর করে সন্ত্রাসীরা। একপর্যায়ে যুবকরা শাহিনকে বাড়ী থেকে তুলে একটি জঙ্গলের ভেতর নিয়ে বেধরক মারপিট করে তাকে হত্যার চেষ্টা

করে।

এসময় বলে তারা শাহিনকে প্রানে মেরে ফেলার প্রস্ততি নেয়। এসময় শাহিন প্রাণ ভিক্ষা চাইলে তারা বলে তুই যদি আমাদের নাম বলিস তাহলে তোকে হত্যা করে ফেলবো। এছাড়া তুই এই এলাকায় থাকতে পারবিনা। পরে শাহিন তাদের বলে আমি এই এলাকায় থাকবনা, ঘরবাড়ী জমি সব বিক্রি করে চলে যাব। তাও আমাকে প্রানে

মেরে ফেলো না। পরে তারা শাহিনকে বনের পাশে ফেলে দিয়ে চলে যায়। এসময় শাহীন আলমের পরিবারের সদস্যরা ৯৯৯ লাইনে ফোন দিয়ে পুলিশকে বিষয়টা জানান। এসময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শাহিনকে উদ্ধারের চেষ্টা করেন। পরে পুলিশ ও

শাহিনের বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে সফিপুর খাজা বদরুদ্দোজা মর্ডান হাসপাতালে ভর্তি করেন।

স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল বলেন, আমার পক্ষে যারা নির্বাচন করেছেন তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে নৌকার সমর্থকরা হুমকি দিচ্ছেন। মারধর করছেন। অনেকে আবার বাড়ি ছাড়াও হয়েছেন। বিষয়টি ওসি এসপিকে জানানো হয়েছে।

 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, এঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!