সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে গাছের সাথে শত্রুতা

কালিয়াকৈরে গাছের সাথে শত্রুতা

 

দেলোয়ার হোসেন সিকদার

কালিয়াকৈর, প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ  ইউনিয়নের চাতৈল ভিটি এলাকায় রাতের আঁধারে সামছুল আলমের সবজি বাগানের সমস্ত সবজি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায, সামছুল আলম ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে সবজি বাগান করে নিজেদের পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে সবজি বিক্রি করে থাকেন। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার  রাতের কোন এক সময় দুর্বৃত্তরা শামসুল আলমের সবজি বাগানের সিম, লাউ, ধুন্দুল গাছসহ বিভিন্ন ধরনের তিনশতাধিক সবজি গাছ কেটে ফেলে।  এ ব্যাপারে সামছুল আলম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ  দায়ের করেন।

সামছুল আলম জানান,  দুর্বৃত্তরা আমার সমস্ত সবজি গাছ কেটে ফেলাতে  আমার প্রায়  ৫০০০০   টাকার ক্ষতি হয়েছে।

 

আটাবহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার নজরুল ইসলাম জানান, সকালে গিয়ে আমি দেখে এসেছি। যে বা যারা এ এসবজি গাছগুলো কেটেছে,  তা ঠিক করিনি। ব্যাপারটা আসলেই দুঃখজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;