কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
কালিয়াকৈর প্রেস ক্লাবের ঈদুল আযহা পরবর্তী পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টাংগাইলের ঘাটাইল থানায় অবস্থিত পর্যটন ও বিনোদন কেন্দ্র অনিক পার্কে ১০ জুলাই সোমবার কালিয়াকৈর প্রেস ক্লাবের সকল সাংবাদিকগন এতে উপস্থিত থেকে দিনব্যপী আনন্দ উল্লাসে মেতে উঠে। প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা ও সাধারণ সম্পাদক এম মাহবুব মেহেদী, নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীমের নেতৃত্বে দুপুর ১২ টায় অনিক পার্কে পৌঁছালে পার্কের কর্ণধার আবু সাঈদ সাংবাদিকদের স্বাগত জানান।সাংবাদিক গন সুইমিংপুলে সাতার কেটে ও এক প্রীতি ফুটবল খেলায় অংশ নেন।

আনন্দায়োজন শেষে সংক্ষিপ্ত আলোচনায় ক্লাবের ঐক্য ও বস্তু নিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশ ও জাতি গঠনে আহবান জানিয়ে বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা, সাধারণ সম্পাদক এম মাহবুব মেহেদী, নির্বাহী সভাপতি সরকার আব্দুল আলীম, সমকালের সাংবাদিক এম তুষারী, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন সানি প্রমুখ।
projonmo21.com Popular bangla online newsportal