সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে চেয়ারম্যানের ভাইয়ের হামলায় ভাংচুরে দুই নারী আহত

কালিয়াকৈরে চেয়ারম্যানের ভাইয়ের হামলায় ভাংচুরে দুই নারী আহত

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কালিয়াকৈরে এক ইউপি চেয়ারম্যানের ছোট ভাইয়ের নেতৃত্বে কয়েকজন ভুমিদস্যু দিনে-দুপুরে সীমানা
প্রাচীর ভেঙ্গে জমি জবর-দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এসময় তাদের হামলায় দুই নারী আহত হন। শ্লীলতাহানীসহ
স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে চেয়ারম্যানের ভাইসহ হামলাকারীদের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার রাতে থানায়
অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত দুই নারী হলেন, কালিয়াকৈর উপজেলার লস্করচালা এলাকার ইলিয়াস আলীর স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৫) ও তার ছোট ভাইয়ের
স্ত্রী মাছুমা আক্তার (৩০)।


এলাকাবাসী ও হামলার শিকার পরিবার সূত্রে জানা গেছে, ইলিয়াস ও তার ভাইয়েরা ওই এলাকার মনির গংদের কাছ থেকে ৭৪
সতাংশের কাতে ১৪ সতাংশ জমি ক্রয় করেন। পরে দীর্ঘদিন ধরে ক্রয়কৃত জমিতে বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আছেন
ইলিয়াস গং। সম্প্রতি চোর-ডাকাতের ভয়ে তারা নিরাপত্তা জোরদার করার লক্ষে চর্তুদিকে সীমানা প্রাচীর নির্মাণ করেন।
কিন্তু হঠাৎ করেই কিছুদিন ধরে সেখানকার ১৬ সতাংশ জমি দাবী জানিয়ে আসছেন জমিদাতা মনিরের ফুফু মর্জিনা
বেগম। ওই জটিলতার নিরসনের জন্য আদালতে মামলাও চলমান রয়েছে। কিš‘ হঠাৎ করেই শনিবার বিকেলে দিনে-দুপুরে স্থানীয়
মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলামের ছোট ভাই লিটন খানের নেতৃত্ব কয়েকজন ভুমিদস্যু
ইলিয়াসদের সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখলের চেষ্টা করে।
এসময় বাধা দিতে গেলে ভুমিদস্যুরা হামলা চালিয়ে ইলিয়াসের স্ত্রী আঞ্জুয়ারা বেগম ও ছোট ভাইয়ের স্ত্রী মাছুমা আক্তারকে
মারধর করে। শুধু মারধর করেই ক্ষান্ত হননি, ওই দুই নারীকে শ্লীলতাহানীও করেন ভুমিদস্যুরা। এ সময় ভুমিদস্যুরা ১ ভরি
স্বর্ণে চেইন লুট করে। এ ঘটনায় ওইদিন রাতেই আহত আনজুয়ারা বেগমের স্বামী ইলিয়াস আলী বাদী হয়ে স্থানীয়
ইউপি চেয়ারম্যানের ছোট ভাই লিটন খানসহ কয়েকজন ভুমিদস্যুর নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় একটি
অভিযোগ করেন। তবে সীমানা প্রাচীর ভাংচুর ও স্বর্ণালংকার লুটসহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন
বাদী ইলিয়াস আলী।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের ছোট ভাই লিটন খান জানান, ওই জমির মালিক মর্জিনা বেগম আমাদের নামে দলিল করে
দিয়েছেন। আমরা কোন সীমানা প্রাচীর ভাংচুর করি নাই। তবে ইলিয়াছ গং নিজেরা তাদের সীমানা প্রাচীর ভেঙ্গে উল্টো
আমাদের নামে থানায় অভিযোগ করেছে।
এব্যাপারে  স্থানীয় ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, আমার ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ ও সীমানা প্রাচীর
ভাংচুরের বিষয়টি আমার জানা নেই। হয়তো অন্য কেউ ভাংচুর করতে পারে। তবে আমার ছোট ভাই এটা করতে পারে না।
কালিয়াকৈর থানার ওসি অপারেশন জোবায়ের আহাম্মেদ জানান, ওই ভাংচুরের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা
হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;