সর্বশেষ :
;
Home / সারাদেশ / কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিট আওতাধীন বিশ্বাসপাড়া এলাকায় সরকারি বন বিভাগের জমি
উদ্ধারে পৃথক দুটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বন বিভাগ সূত্রে জানাযায়,
উপজেলার বিশ্বাস পাড়া এলাকায় সম্প্রতি বনের জমিতে গড়ে উঠা ওসমান আলীর আধা পাকা বাড়ি ও
মাসুমা বেগমের পাঁচটি দোকান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ কওে দখলমুক্ত করা হয়। এতে বন
বিভাগের প্রায় র্অধ কোটি টাকার সম্পদ উদ্ধার করা হয়।

বনের জমিতে গড়ে তুলা উসমান আলীর বাড়ি -ছবি প্রজন্ম ২১

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে এ ভ্রাম্মমান
আদালত পরিচালনা করা হয়
এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন,চন্দ্রা বিট কর্মকর্তা নূর
মোহাম্মদ,মৌচাক বিট কর্মকর্তা শহিদুল আলম, পুলিশ প্রশাসন,আনসার সদস্যরা ও বন বিভাগের
অন্যান্য র্কমর্কতারা ।

রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। সরকারি বন বিভাগের
জমিতে কোন অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;