সর্বশেষ :
Home / সারাদেশ / গাংনীত বঙ্গবন্ধুর জন্মদিন পালন 

গাংনীত বঙ্গবন্ধুর জন্মদিন পালন 

 

মেহেরপুর সংবাদদাতাঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রয়াত এমপি নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে পুস্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, দোওয়া ও মোনাজাত ও বঙ্গবন্ধুর পুস্তক প্রদর্শণী করা হয়।জাতীয় সংসদের সংরক্ষিত আসন ৩০৭ এর সাবেক এমপি সেলিম আক্তার বানুর নেতৃত্বে বিকালের দিকে গাংনী উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে নুরুল হক ফাউন্ডেশন চত্তরে কেক কাটা ও দোওয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

জাতির জনকের বর্ণাঢ্য জীবনীর উপর আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রয়াত নুরুল হক এমপির কন্যা সাবেক মহিলা বিষয়ক অফিসার খালেদা খানম ফ্যান্সি।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সংরক্ষিত আসন ৩০৭ এর সাবেক এমপি সেলিম আক্তার বানু ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মহিলা বিষয়ক অফিসার খালেদা ফ্যান্সি খানম,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মটমুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইসতিয়াক আহমেদ চঞ্চল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, গাংনী উপজেলা শ্রমিকলীগের সহ—সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন, গাংনী উপজেলা শ্রমিকলীগের সহ—সভাপতি মোঃ আবু জাফর নাছিম। মটমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের সভাপতি নিজাম উদ্দীন মেম্বর, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ—সভাপতি মোঃ শাহজাহান আলী, উপ গন যোগাযোগ ও উন্নয়ন বিষায়ক সম্পাদক জয় আহমেদ। সহ সভাপতি গাংনী উপজেলা ছাত্রলীগ, তৌফিক মুন্না।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ফাউন্ডেশন কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শীর্ষক পুস্তক প্রদর্শণীর আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!