সর্বশেষ :
Home / সারাদেশ / ফসলের জমির মাটি কাটার অভিযোগে আটজনের কারাদন্ড

ফসলের জমির মাটি কাটার অভিযোগে আটজনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় রাতের অন্ধকারে ভেকু দিয়ে কৃষি জমির মাটি কাটার অভিযোগে সোমবার রাতে ভ্রাম্যমান আদালত ৮ ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন। সময় ভেকু ও ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া। এ সময় ভেকু ও ড্রাম ট্রাকের ছয় চালক ও দুইজন সহযোগীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে সাতজনকে ১৫ দিনের এবং একজনকে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত পঁাচটি ড্রাম ট্রাক ও একটি ভেকু জব্দ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকতার্রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে কৃষি জমির মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল ব্যবসায়ীরা। এখবর খবর পেয়ে গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশে সোমবার রাত ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের বাইমাইল এলাকায় অভিযান করেন। এসময় পুলিশ ৮ জনকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ৭ জনকে ১৫ দিন এবং একজনকে ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া ৫টি ড্রাম ট্রাক ও একটি ভেকু জব্দ করা হয়েছে। এ সময় গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সহযোগিতা করেন।

গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ আলী বলেন, অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই কৃষি জমির মাটি কেটে নষ্ট এবং পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করা যাবে না। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!