সর্বশেষ :
;
Home / লিড নিউজ / মুক্তি যুদ্ধের প্রজন্ম দল গাজীপুর জেলা শাখার কমিটি ঘোষণা, সভাপতি সেলিম , সম্পাদক রুবেল 

মুক্তি যুদ্ধের প্রজন্ম দল গাজীপুর জেলা শাখার কমিটি ঘোষণা, সভাপতি সেলিম , সম্পাদক রুবেল 

 

দেলোয়ার হোসেন সিকদার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

জাতীয়তাবাদী দল বি এন পি’র  অঙ্গ দল “মুক্তি যুদ্ধের প্রজন্ম দলে”র গাজীপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৯ শে জানুয়ারি সেলিম উল্লাহ কে সভাপতি ও রাশেদুল হক রুবেল কে সাধারণ সম্পাদক করে “মুক্তি যুদ্ধের প্রজন্ম দলে”র কেন্দ্রীয় সভানেত্রী শামা উবায়েদ ইসলাম সাক্ষরিত ১৭১ সদস্য বিশিষ্ট এ কমিটি দেয়া হয়। কমিটিতে সিনিয়র সহ- সভাপতি আবুল হাসানাত রুবেল,১ নং সহ-সভাপতি মো: এরশাদ  হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আফাজ উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবীর হোসেন রাব্বি কে স্হান দিয়ে ১৭১ জন সদস্য বিশিষ্ট এ জেলা কমিটি অনুমোদন দেন। এ সময় কমিটির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

কমিটি ঘোষণা দেবার সাথে সাথে “খালেদা জিয়ার ভয় নাই রাজ পথ ছাড়ি নাই” তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে” শামা উবায়েদ এগিয়ে চল প্রজন্ম দল তোমার সাথে” সেলিম রাশেদ কমিটি সবার সেরা কমিটি ”  ইত্যাদি শ্লোগানে মুখরিত করে তুলেন।

এ জেলা কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন।

এ সময় সভানেত্রী শামা উবায়েদ বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় ও মানুষের ভোটাধিকার রক্ষায় এবং দেশের মানুষ কে রক্ষার আন্দোলনে  “মুক্তি যুদ্ধের প্রজন্ম দল”  যে কোন ত্যাগ স্বীকার করবে বলে আমি বিশ্বাস করি।

মুক্তি যুদ্ধের প্রজন্ম দলের গাজীপুর জেলা কমিটির  সভাপতি সেলিম উল্লাহ বলেন, আমরা কমিটির ১৭১ জন সদস্য রয়েছি  মানুষের  ভোটাধিকার রক্ষায় যে কোন কর্ম সূচি    গণতান্ত্রিক আন্দোলনে জন গণ কে সাথে নিয়ে  শান্তি পূর্ণ ভাবে আমরা রাজ পথে পালন করবো।সম্পাদক রাশেদুল হক রুবেল বলেন, “মুক্তি যুদ্ধের প্রজন্ম দল’ গাজীপুর জেলা কমিটি একটি শক্তিশালী কমিটি, এ কমিটিতে আমরা ১৭১ জন রয়েছেি এই ১৭১ জন একেক জন গণতন্ত্র রক্ষার যোদ্ধা। আমরা জনগণ কে সাথে নিয়ে শান্তি পূর্ণ ভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!
;