কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী এলাকায় সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শামীম আল রাফী(১৯) টাঙ্গাইলের সদর উপজেলার থানা পাড়া এলাকার আব্দুল সালামের ছেলে। সে গাজীপুর থেকে টাঙ্গাইলের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায় নিহত ওই যুবক গাজীপুরের চন্দ্রা থেকে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে টাঙ্গাইল নিজ বাড়ির দিকে মোটরসাইকেল যুকে যাচ্ছিলেন। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হিজলতলী শিলাবৃষ্টি পাম্পের সামনে পৌছালে পিছন থেকে একটি বেপরোয়া গতির অজ্ঞাত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ওই য্বুক নিহত হয়। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাওজোর হাইওয়ে পুলিশ।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি জাফর আলী খান বলেন সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের স্বজনদের বিষয়টির জানানো হয়েছে। স্বজনরা আসলে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
projonmo21.com Popular bangla online newsportal