সর্বশেষ :
Home / সারাদেশ / কালীগঞ্জে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত

কালীগঞ্জে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী শ্রমিক কলেজ মাঠে জড়ো হয়। গাজীপুর-৫ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলনের নেতৃত্বে র‌্যালিটি অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেলে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ প্রাঙ্গণ হতে বিজয় র‌্যালিটি বের হয়। র‌্যালিটি বাইপাস মোড়, পল্লী বিদ্যুৎ অফিস, সোনালী ব্যাংকসহ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

র‌্যালির পূর্বে নেতাকর্মীদের উদ্দেশ্যে সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, ১৬ ডিসেম্বর তার চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। এরজন্য এদিনটি আমাদের কাছে বিএনপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের বিন¤্র শ্রদ্ধা জানাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। আমরা তার রোগমুক্তির জন্য পরম করুণাময় আল্লাহতালার কাছে দোয়া চাইছি। আগামী ২৫ ডিসেম্বর আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য খাইরুল আহসান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সোলেমান আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা ও মনিরুজ্জামান খান লাভলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান, সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক আলি নুর , সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জেড, এ জোবায়ের আহমেদ, সদস্য সচিব সাইফুল ইসলাম সুমনসহ দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

error: Content is protected !!