কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি
‘রেঞ্জার আমরা উন্নত শির, আমাদের গল্প নতুন পৃথিবীর’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে সোমবার থেকে গাজীপুরের কালিয়াকৈরে শুরু হয়েছে গার্ল গাইডস এসোসিয়েশনের ৯ম জাতীয় রেঞ্জার ক্যাম্প।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম এ রেঞ্জার ক্যাম্প উদ্বোধন করেন
অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা সঙ্গীতের জাতীয় পতাকা ও গার্ল গাইডস পতাকা উত্তোলন করেন অতিথিরা। পরে বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করা হয়।

রেঞ্জার ক্যাম্প উদ্বোধন উপলক্ষে প্রশাসন ভবনের আঙ্গিনায় জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগমের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম ফখরুল হোসাইন ও ক্যাম্প কমিশনার রীতা জেসমিন, রেঞ্জার কমিশনার অধ্যাপক শামীম আরা প্রমুখ।
আয়োজকরা জানায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ৯ম জাতীয় রেঞ্জার ক্যাম্প-২০২৫ ক্যাম্প ০৭ ডিসেম্বর হতে ১৩ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে।
এবারের ৯ম জাতীয় রেঞ্জার ক্যাম্পে সারাদেশের ১০ টি এলাকা থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যায় ও কলেজের ৩৫০ জন শিক্ষার্থী ও ৫০ জন প্রশিক্ষক অংশ নিচ্ছেন।
গার্ল গাইডস এসোি য়েশন ঢাকায় ১৯২৮ সালে প্রতিষ্ঠিত। এটি ১৯৭৩ সালে দ্য ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব গার্ল গাইডস অ্যান্ড গার্ল স্কাউটস-এর সদস্য হয় বর্তমানে প্রতিষ্ঠানটি বালিকা ও তরুণীদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির প্রশিক্ষণদানে দেশের সর্ববৃহৎ সংগঠন।
জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম জানান, এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে মেয়েদের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তোলা এবং জাতীয় ও সমাজ জীবনের সর্বক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালনের জন্য তাদের উৎসাহিত করা। সংগঠনটি মেয়েদের মানসিক বিকাশ, চরিত্রগঠন, শারীরিক যোগ্যতা দৃঢ়ীকরণ, বিনোদন, সামাজিক সম্পর্ক উন্নয়ন, সৃজনশীলতা, উপচিকীর্ষা, ঘরকন্নায় দক্ষতাবৃদ্ধি ইত্যাদিকে লক্ষ্যীভূত করে একটি ৮-দফা কার্যক্রম বাস্তবায়ন করছে। শিক্ষানবিশ গার্ল গাইডদের তিন দলে বিভক্ত করে এই কার্যক্রম পরিচালনা করা হয়। এগুলো হচ্ছে ৭ থেকে ১১ বছরের মেয়েদের দল ইয়েলো বার্ডস, ১২ থেকে ১৬ বছরের মেয়েদের দল গাইডস এবং ১৭ থেকে ২৪ বছরের মেয়েদের দল রেঞ্জার্স।
projonmo21.com Popular bangla online newsportal